জুলাই বিপ্লবের পর বৈষম্যহীন বাংলাদেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুজব প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে আপোষহীনতার মাধ্যেমে গণমাধ্যমকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য অধিদফতরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

শুক্রবার (২৩ মে) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বিভাগীয় আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার, ম জাবেদ ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক।

অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ আলী সরকার, উপ-প্রধান তথ্য অফিসার নাসরিন জাহান লিপি।

সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট ও রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান মাহবুব রহমান হাবু, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক খোলা কাগজের ব্যুরো প্রধান মিজানুর রহমান লুলু, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক চ্যানেল২৪ এর ব্যুরো প্রধান ফখরুল শাহীন ও কোষাধ্যক্ষ দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান বাদশা ওসমানী, দৈনিক সংগ্রামের রংপুর প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান, আরপিইউজে প্রচার সম্পাদক ও দৈনিক কালবেলার ব্যুরো প্রধান রেজওয়ান রনি, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডেইলি অবজারভার প্রতিনিধি লাবনী ইয়াসমিন লুনি, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, এটিএন নিউজের রংপুর ব্যুরো প্রধান শাহরিয়ার মীম প্রমুখ।

তথ্য অধিদফতরের আয়োজনে এ আলোচনায় সভায় রংপুর বিভাগের অর্ধশতাধিক বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এসময় জুলাই বিপ্লব পরবর্তী সময়ে গণতন্ত্র উত্তরণে গণমাধ্যমের করণীয় নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা।

আলোচনায় ওঠে আসে দ্রুত তথ্য প্রাপ্তির বিষয়টিও। বিশেষ করে গুজব প্রতিরোধে তথ্য অধিদফতরকে সহায়তা করার আহ্বান জানানো হয় আয়োজকেদের পক্ষ থেকে।