সিলেট নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আল মামুনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
শনিবার (১০ মে) বিকেলে নগরীর চৌহাট্টায় থেকে তাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়া হয়।
কাওসার আল মামুন সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সুনামগঞ্জে মামলা রয়েছে বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপির) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্ম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলার খবর পাওয়া গেছে। আরো খোঁজ নেয়া হচ্ছে। তাকে সুনামগঞ্জ পুলিশের কাছে সোপর্দ করা হতে পারে।