চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ ফোরকানুল হক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামী যুবলীগের সদস্য মোহাম্মদ ফোরকানুল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।