ঢাকা জেলা ডিবি (উত্তর) বৃহস্পতিবার (১ মে) রাতে একাধিক হত্যা মামলার আসামি ছিনতাইকারী ও মাদক সম্রাট রনি ওরফে কুত্তা রনিকে (৪৮) গ্রেফতার করেছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) ওসি মো: জালাল উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে সাভার থানা স্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রনি সাভার পৌর এলাকার ডগরমোড়ার মরহুম আ: গনির ছেলে।

জানা যায়, সাভার পৌর এলাকার ডগরমোড়া, বাসস্ট্যান্ড, শিমুলতলা, নিউ মার্কেট, স্মরণিকা এলাকায় দিনের বেলায় এবং রাত ১০টার পর রনিসহ তার সহযোগী ছিনতাইকারী সদস্যের হাত থেকে মানুষের চলাফেরা করা খুবই কঠিন ছিল। দীর্ঘদিন থেকে তাকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী খুঁজতেছিল।

ওসি মো: জালাল উদ্দিন জানান- গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে সাভার আশুলিয়াসহ আশপাশ এলাকায় ছিনতাই/ডাকাতিসহ সব ধরণের অপকর্মের সাথে জড়িত। হত্যা, মাদক, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান- তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।