ফেনীর সোনাগাজীতে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারের সদস্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ৩৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাথাপিছু ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে ৪০ সেকেন্ডের টর্নেডোর আঘাতে ৩৩টি পরিবারের ঘরদোর লন্ডভন্ড হয়ে যায়।