কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গুলি জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (১৯ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্ত বিসিজি স্টেশন মহেশখালীর টিম মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের ঘটিভাংঙ্গা এলাকার পশ্চিম চরপাড়া এলাকায় একটি অভিযান চালায়।
এ সময় ওই এলাকায় একটি আস্তানায় তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার কর হয়। জব্দ আগ্নেয়াস্ত্র এবং তাজা গুলির আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।