সাভারে সিএনজি ষ্টেশনে ট্রাকে গ্যাস নেয়ার সময় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাত ১১টার দিকে উপজেলার আমিনবাজার ইউনিয়নের সালেহপুর এলাকায় আর এন্ড আর সিএনজি পাম্পে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ওই সিএনজি পাম্পে তেলের ড্রাম ভর্তি একটি ট্রাকে গ্যাস নেয়ার সময় বিকট শব্দে ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে চারজন গুরুতর আহত হয়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।