ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের দিকে রংপুর সরকারি নার্সিং কলেজসহ আশপাশের বেসরকারি ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষকরা। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ২৪ দিন থেকে আন্দোলনে নামলেও সরকার এ ব্যাপারে কোনো সমাধান করছে না। এইচএসসি পাশ করার পর তিন বছর কোর্স করেন তারা কিন্তু সনদ পান এইচএসসি পাশের।
তারা বলেন, আবু সাঈদ এর বাংলাদেশে এই বৈষম্য চলতে পারে না। তারা দ্রুততম সময়ে ডিগ্রি সমমানের প্রজ্ঞাপন জারির দাবি করেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।