ঈদের নামাজে বের হয়ে ঘরে ফিরলেন লাশ হয়ে
নিহত এলাহি তালুকদার সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বাসিন্দা।
স্থান
মাদারীপুর
মাদারীপুরে ঈদের নামাজ পরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) ঈদের দিন সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত এলাহি তালুকদার সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বাসিন্দা।
নিহতের পরিবার জানান, শহরের চৌরাস্তা এলাকায় স্ব-পরিবার নিয়ে একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতেন এলাহি তালুকদার। ঈদের নামাজ পরতে পায়ে হেঁটে নিকটস্থ মসজিদে যাচ্ছিলেন তিনি। হঠাৎই সড়কে দ্রুতগামী একটি প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি।