বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত (১১ থেকে ২৫ এপ্রিল) কর্মসূচির আওতায় গণসংযোগ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ দক্ষিণ থানা শাখার নেতারা।
শুক্রবার (১৮ এপ্রিল) দিনব্যাপী কর্মী সহযোগী ও সমর্থকদের নিয়ে উপজেলার সনমান্দী ইউনিয়নে বাংলাবাজার এলাকায় এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো: ইকবাল হোসাইন ভূইয়া।
এসময় জামায়াত সোনারগাঁও দক্ষিণের সেক্রেটারি মো: আসাদুল ইসলাম মোল্লা, সনমান্দী ইউনিয়ন সভাপতি মাওলানা মোমেন, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় দলীয় পরিচিতি, জামায়াত মনোনীত প্রার্থীর ছবিসহ প্রার্থী পরিচিতি লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন।