মিরসরাইয়ে উপজেলার বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৬ নম্বর ইছাখালী, ৩ নম্বর জোরারগঞ্জ, ৫ নম্বর ওচমানপুর, ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রায় আট হাজার রোজাদারের সম্মানে এ ইফতার আয়োজন করে।
এ সময় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহানের সভাপতিত্বে ও ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘অন্তর্বর্তী সরকার বিএনপির আন্দোলনের ফসল। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন করেছে। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাস্টিট হাসিনা সরকারের পতন হয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে। আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দেব। এর মধ্যে নির্বাচন দিতে হবে।’
তিনি বলেন, ‘যারা বিএনপি বা অঙ্গসংগঠনের নাম ভাঙিয়ে সন্ত্রাস চাঁদাবাজি করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।’
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক মৎস্যবিষয়ক সম্পাদক দাউদুল ইসলাম মিশন।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এফ কবির, সাবেক সদস্য শাহিনুল ইসলাম স্বপন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এইচ লাভলু চৌধুরী, কাটাছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আলম মেম্বার, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম, ইছাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, ওচমানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, কাটাছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ গাজী, গোলাম মাওলা, সাব্বির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আফছার মিয়াজী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, সদস্য সচিব আবু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
এ সময় আলোচনা সভা শেষে বিএনপি চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।