মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ওয়াসিম সাজ্জাদ লিখনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে তার চিৎলা গ্রামের বাড়িতে গাংনী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘লিখনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য গাংনী থানায় নেয়া হয়েছে।