নাটোরের বড়াইগ্রামে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়ায় বাই সাইকেল পুরস্কার পেল সাত শিশু-কিশোর। এছাড়া অন্যান্য শিশুদেরকে শান্ত্বনা পুরস্কার হিসাবে পাঞ্জাবি দেয়া হয়েছে।

শনিবার উপজেলার ধানাইদহ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এসব পুরস্কার বিতরণ করা হয়।

বাই সাইকেল পুরস্কার প্রাপ্তরা হলো- জুনায়েদ আহমেদ পলক, কায়েস মাহমুদ মাহিন, রাসেল হোসেন, রিহাদ হোসেন, রিফাত হোসেন, আব্দুল আজিজ ও নাঈম হোসেন।

এ সময় বাঘা উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী পশু চিকিৎসক হাসিনুর রহমান, ধানাইদহ ফাজিল মাদরাসার প্রভাষক মো: বাশিরুল্লাহ, ধানাইদহ ইসলামিয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা শফীউল্লাহ খন্দকার ও মাওলানা জাকির হোসেন উপস্থিত ছিলেন।