রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তন করে বিভাগটির নতুন নাম সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএমই)।
মঙ্গলবার (৬ মে) রুয়েটের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নাম পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করে সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) করা হলো। গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (২০২৪ সিরিজ) শিক্ষার্থীদের থেকে তৎপরবর্তী সিরিজের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৭ তম সভায় গৃহীত সিদ্ধান্ত নম্বর ৪ (ক) মোতাবেক এ অফিস আদেশ জারি করা হয়েছে।