মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় স্কুলভ্যান উল্টে ১০ স্কুলশিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া এলাকায় স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত শিক্ষার্থীরা হলো মাইলমারী গ্রামের সাইফ আলী, লাবিবা খাতুন, পরশ, রাব্বী হক, ফাহিম হেসেন, ফাইজা খাতুন, রিতু ও স্কুলভ্যানোর চালক উজ্জ্বল হোসেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।