নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ইলিয়াস (২৩) নামে এক পিকআপ ভ্যানের হেলপার নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের বাঘড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়াস কলমাকান্দা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ থেকে নেত্রকোনা আসার পথে বেপরোয়া গতির একটি পিকআপভ্যান মহাসড়কের বাঘড়া বাজারে পৌঁছলে অন্য একটি গাড়িকে পেছন থেকে প্রচন্ড গতিতে ধাক্কা দিলে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ নয়া দিগন্তকে জানান, ‘সকাল ৬টার দিকে বাঘড়া বাজারে পিকআপভ্যানটি অপর একটি গাড়িকে ধাক্কা দিলে ইলিয়াস নামে এক হেলপার ঘটনাস্থলে মারা যান।