সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় নাবিল পরিবহনের একটি ঢাকাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে বাসের হেলপার নিহত হয়েছেন।

নিহতের নাম মো: আনোয়ারুল ইসলাম (৩৫)। তার বাড়ি পঞ্চগড় জেলায়।

অপরদিকে রোববার দিবাগত রাত ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় আন্ডারপাস পার হয়ে ইউটার্ন নেয়ার সময় একটি প্রাইভেটকার দুই পথচারীকে চাপা দেয়। এতে দুজনই নিহত হয়।

নিহতরা হলেন অর্চনা রানী (৩৯) ও হৃদয় চন্দ্র দাস (২৩)। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

পৃথক ঘটনায় তিনজন নিহতের খবর সার্জেন্ট মো: শরীফুল ইসলাম নয়া দিগন্তকে নিশ্চিত করেন।