চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির ওপর হামলা মামলার আসামি উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি শহীদুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাতরী স্কুল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘বিএনপির মিছিলে হামলার ঘটনায় করা মামলার আসামি শহীদুলকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (শনিবার) তাকে আদালতে পাঠানো হবে।’