মেহেরপুরের গাংনী উপজেলায় স্টারিং (স্যালো ইঞ্জিন চালিত) গাড়ির চাপায় তাছনিয়া খাতুন নামে এক শিশু নিহত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে কাজীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

তাছনিয়া খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করে জানান, তাসনিয়া তার নানার দোকানে হালখাতার মিষ্টি নিয়ে দৌঁড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় ইঞ্জিনচালিত একটি স্টারিং গাড়ি তাকে দ্রুত চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছেছে।