গাজীপুরে শ্রীপুরে পোশাকশ্রমিক কিশোরীকে (১৪) ধর্ষণে অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার লিটন মিয়াকে গাজীপুর আদালতে পাঠানো হবে বলে শ্রীপুর থানা সূত্র নিশ্চিত করেছে। এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত ১০টায় শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লিটন মিয়া ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার ডুবাইল গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, ভিকটিম কিশোরী স্থানীয় একটি কারখানায় ছয় হাজার টাকা বেতনে চাকরি করতেন এবং ডাচ বাংলা ব্যাংকের ওই বুথ থেকে নিয়মিত টাকা উঠাতেন। ওই বুথ থেকে টাকা উত্তোলন করতে গেলে কিশোরীর সাথে এটিএম বুথের নিরাপত্তাকর্মী লিটন মিয়ার সাথে পরিচয় হয়। পরে ভিকটিমকে ১২ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার আশ্বাস দেয় লিটন মিয়া। ঘটনার দিন রোববার (১৫ জুন) সকাল ৬টায় লিটন মিয়া ভিকিটিমের বাবার মোবাইলফেনে কল করে তার মেয়েকে এটিএম বুথে পাঠাতে বলে। এদিন সকালে কিশোরকে তার বাবা এটিএম বুথে পাঠালে ওই এটিএম বুথের ভিতরে থাই গ্লাস দিয়ে আটকানো একটি কক্ষে নিয়ে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার পর থেকে লিটন পলাতক ছিল। পরে ভিকটিম বাড়িতে গিয়ে তার মা-বাবাকে ঘটনা জানায়। মামলা দায়ের করলে পুলিশ লিটন মিয়াকে গ্রেফতারে অভিযান চালায়। লিটন মিয়া বারবার পর পর তার অবস্থান পরিবর্তন করে। পরে সোমবার দিবাগত রাত ১০টায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, রোববার (১৫ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানা গেইটে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতর পোশাকশ্রমিক কিশোরকে ধর্ষণ করে লিটন মিয়া। এ ঘটনায় কিশোরীর বাবা লিটন মিয়াকে আসামি করে মামলা রুজু করলে পুলিশ তাকে গ্রেফতারে অভিযান শুরু করে।