চট্টগ্রাম সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি মো: ইকবাল হাসান ও সম্পাদক হিসেবে মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

রোববার (২৫ মে) অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল ওইদিন রাতে ঘোষণা করা হয়। এতে ১৩টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন কমিশনার মুন্সি মিয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে সহ-সভাপতি পদে মোহাম্মদ সেলিম, একই পদে মোহাম্মদ হেলাল, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মুনছুর আলম, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মনির হোসেন, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ জুয়েল, দফতর সম্পাদক মোহাম্মদ নুরুল আলম ভুট্টো, প্রচার সম্পাদক পদে মোহাম্মদ বাবুল হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ মাসুদ রানা নির্বাচিত হন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোহাম্মদ ফয়েজ আলী ও মো: কাঞ্চন মিয়া জয় লাভ করেন।