বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) কবি ও কবিতাবিষয়ক সংগঠন ‘কাব্যাঙ্গন’র আয়োজনে ছাগলনাইয়া গণপাঠাগারের দ্বিতীয় তলায় এ আয়োজন সম্পন্ন হয়।

কাব্যাঙ্গন’র সভাপতি কবি শিরিন রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক বকুল আকতার দরিয়ার আয়োজন ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুবল চাকমা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ছাগলনাইয়া গণপাঠাগারের সভাপতি জনাব আবদুস সালাম সরকার, ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম মাস্টার এবং কবি ও সাংস্কৃতিক সংগঠক শামীম পাটোয়ারী।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক ইনকিলাবের ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি এ বি এম নিজাম উদ্দিন এবং গীতা পাঠ করেন সংগঠনটির সদস্য মিথিলা শীল।

অনুষ্ঠানে প্রধান অতিথি সুবল চাকমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাব্যাঙ্গন’র আগামীদিনের কাণ্ডারি ছোট শিশুরা। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জনাব আবুল কালাম মাস্টার।

অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের শিক্ষা, মানবিক, সামাজিক ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান নিয়ে উপস্থিত অতিথিরা গঠনমূলক আলোচনা করেন। এছাড়া তার মানবিক কাজগুলোসহ অন্য অঙ্গনে তার অবদান নিয়ে স্মৃতিচারণ করেন।

এদিকে আলোচনার ফাঁকে ফাঁকে চলে সংগীত ও উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ।

অনুষ্ঠানে ফেনী থেকে আমন্ত্রিত অতিথিরা হলেন- কবি ও সংগঠক মো: শাহাদাত মাহমুদ সিদ্দিকী, কবি ও দ্যা লিটল অ্যাঞ্জেলস কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল শামীমা আক্তার লাকি, কবি ও সংগঠক আবদুস সালাম ফরায়েজী, প্রগতি লেখক সঙ্ঘ’র সভাপতি জনাব দাউদ উল ইসলাম, শিল্প সাহিত্য ও সংস্কৃতিবান্ধব ব্যক্তত্ব টিপু। ছাগলনাইয়া থেকে ছিলেন- কবি সবুজ আহমেদ, মা ও শিশুবিষয়ক অধিদফতরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আবৃত্তি প্রশিক্ষক নুরের ছাপা, উদ্যোক্তা দেলোয়ারা ইসলাম ফারজানা, নূরের নবী মজুমদার, কৃষান সার বিতানের স্বত্বাধিকারী লেখক নিজাম উদ্দিন, অবসরপ্রাপ্ত বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা জুলফিকার হায়দার বেলাল, কবি নুর উন নবী, ইম্পেরিয়াল স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর ও পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক খালেদা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক মিরসরাই থানা শাখার ম্যানেজার শাখাওয়াত হোসেন হিমু, সাংবাদিক আউয়াল চৌধুরী, ফজলুল কবির মিলন, কবি মোসলেহ উদ্দিন ভূঁইয়া, মিথিলা শীল, শুভ মজুমদার কৃষ্ণ, অরিত্র শীল, হৃদ্ধিক শীল, অদ্রিজা শর্মা, তমাদ্রিতা শর্মা, আরোহী শর্মা, সৃজা শর্মা, অনয় শর্মা, অনন্যা শর্মা ও নীলাদ্রি শর্মা প্রমুখ।