ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল (৪৫) ও সবুজ মিয়া (৪০) নামে দুজন নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজির বাজার ও হাবিরবাড়ি এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার হাজিরবাজার এলাকায় মহাসড়কের পাশে একটি ডাম্পট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ডাম্পট্রাকে থাকা মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজি গ্রামের শামছুল হকের ছেলে মোস্তফা কামাল মারা যান। অপরদিকে একই সড়কে উপজেলার সিডষ্টোর অরিয়ন কোম্পানির সামনে পথচারী সবুজ মিয়কে একটি মোটরসাইকেল চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সবুজকে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন। নিহত সবুজ মিয়া ভালুকা উপজেলার বর্তা গ্রামের জবান আলীর ছেলে।

ভালুকার ডরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, লাশ দু’টি থানায় রয়েছে। মোটরসাইকেলসহ তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।