পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের প্রধান ফটকের কাছে পদার্থবিজ্ঞান বিভাগের সামনে বজ্রপাতে দ্বিখণ্ডিত হলো বিশাল এক মেহগনি গাছ।
মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা ৫মিনিটের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এই প্রাকৃতিক ঘটনা ঘটে।
এ সময় বজ্রপাতের আঘাতে কলেজ চত্বরে অবস্থিত একটি বিশাল মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষরা জানায়, বজ্রপাতের শব্দটি ছিল প্রচণ্ড এবং মুহূর্তেই দেখা যায় গাছটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কেউ হতাহত ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেন তিনি।
এ ধরনের বজ্রপাতজনিত ঘটনা সচরাচর দেখা যায় না বলে মন্তব্য করেছেন কলেজের শিক্ষক ও স্থানীয়রা।