চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন যুবদল নেতা খালেক মোশারফ হোসেন সোহেল।

বুধবার (১৯ মার্চ) নির্বাচন কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন করা হয়।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: জসিম উদ্দিন, সদস্য কেরামত আলী, আমির হোসেন, আজিজুল হক, নুরুন্নাহার বেগম, মনজুরা বেগম।

এ বিষয়ে নির্বাচন কমিটির সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফেরদৌস হোসেন বলেন, ‘সাতটি পদে মাত্র একজন করে প্রার্থী ফরম জমা দিয়েছেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়।’