মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগরে মাঠের জনৈক আব্দুল খালেকের ভুট্টা ক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এ লাশ উদ্ধার করে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, ভুট্টা ক্ষেতে লাশটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সম্প্রতি এ স্থানে পল্লী বিদ্যুতের নির্মাণাধীন লাইনের কিছু তার চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, তার চুরি করতে এসে এই অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন। নিহতের দেহে আলকাতরা মাখানো রয়েছে। চোখ দু’টিও কিছুতে খেয়ে ফেলেছে।

গাংনী থানা পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।