চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়ায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় প্রধান অতিথি ছিলেন মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারসহ চট্টগ্রাম জেলার সকল ইউএনও ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজিত সভায় কর্ণফুলী টানেল কেন্দ্রিক উন্নয়ন, প্রশাসনিক সমন্বয়, নাগরিক সেবা এবং সরকারের চলমান কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আগামীকাল শনিবার দুপুর দেড়টার দিকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অংশ নেয়ার কথা রয়েছে।