দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে একটি ফ্লাইটে হজ পালনের নাম করে দেশ থেকে পালানোর সময় তাকে আটক করা হয়।

জানা গেছে, দীর্ঘ ১৫ বছর নারায়ণগঞ্জের ওসমান পরিবার ও স্থানীয় সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার সাথে মিলিত হয়ে লুটপাটের মহোৎসব চালাতো ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান। প্রতিনিয়ত মেঘনা গ্রুপসহ বিভিন্ন কলকারখানা থেকে চাঁদাবাজির বিশাল অর্থ উত্তোলন করে নারায়ণগঞ্জ ক্লাবে এসে শামীম ওসমানের কাছে বস্তায় বস্তায় পুরো টাকার বান্ডিল হস্তান্তর করতো এই মাসুম। শামীম ওসমান ছাড়াও এই পরিবারের সকলকেই নানাভাবে তুষ্ট করেই অপরাধ করতেন তিনি। নারী কেলেঙ্কারীসহ এই মাসুমের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোনারগাঁয়ের নানা অপরাধের হোতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় নদীসহ সরকারি-বেসরকারি জমি দখল করে মেঘনা গ্রুপকে হস্তান্ত করে হাজার কোটি টাকা লুটপাটের পর ওসনমান পরিবারের সাথে মিলেমিশে ভাগবাটোয়ারা করতো। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকার পরও এতদিন বিএনপির স্থানীয় কয়েকজন শীর্ষ নেতাদের কোটি কোটি টাকা দিয়ে ম্যানেজ করে দেশে থেকে কৌশলে হজের নাম করে পালোনোর চেষ্টা করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।