চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার কনফারেন্স রুমে এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাহমিনা আকতার, মো: আবদুল জলিল মল্লিক, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা ম: রাশিদুল হক, অফিসার ইনচার্জ মো: মনির হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মাঈনুল হাসান, কারাতে প্রশিক্ষক মহসিন পারভেজ, শরীরচর্চা প্রশিক্ষক আতউল ইসলাম, এনআইএলজি এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরীক্ষায় অংশকারীদের মধ্যে ১ম স্থান অধিকার করেন রায়পুর ইউনিয়ন মহল্লাদার মো: এনামুল হক, ২য় স্থান পরৈকোড়া ইউনিয়ন মহল্লাদার আরমান উদ্দিন ও ৩য় স্থান রায়পুর ইউনিয়ন মহল্লাদার মো: কাইয়ুম উদ্দিন।