বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে দু’ দিনব্যাপী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উশু মার্শাল আর্ট ওরিয়েন্টেশন কোর্স শুক্রবার (২৯ আগস্ট) শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে।
কোর্সের উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা প্রমুখ।
এ কোর্সে বগুড়া জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।