সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং ২-এর আওতাধীন কমপক্ষে ৭০টি এলাকায় আগামীকাল সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত ও ২-এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের উদ্দেশে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর ৩৩ কেভি আম্বরখানা ও ৩৩ কেভি লাক্কাতুরা সোর্স লাইনের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
এদিকে গত কয়েক দিন থেকে ভয়াবহ লোডশেডিং এ বিপর্যস্ত নগরবাসীর জীবনে এভাবে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ‘মরার ওপর খাড়ার ঘা’ হয়ে ভোগান্তি আরো বাড়িয়ে দেবে বলে মনে করছেন নগরবাসী।