কিশোরগঞ্জের কটিয়াদীতে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া লিটনকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
শনিবার (৩ মে) রাত ৯টার দিকে উপজেলার আনন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার লিটন জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের ফরিদ ভূঁইয়ার ছেলে। তিনি জালালপুরের গ্রামের বাড়িতেই বসবাস করতেন।
জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জালালপুর ইউনিয়নের আনন্দ বাজার থেকে তাকে গ্রেফতার করে প্রথমে কটিয়াদী থানায় আনে। তারপর সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ লিটনকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।