বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে মো: আনোয়ার হোসেন পঞ্চায়েত সভাপতি ও মো: বেল্লাল হোসেন মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল চত্বরে ভোট গণনা শেষে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্মেলন মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ফলাফল ঘোষণা করেন।
এ ছাড়া মহিউদ্দিন বাদল সাংগঠনিক সম্পাদক (১) এবং শামীম আহম্মেদ বাদল সাংগঠনিক সম্পাদক (২) নির্বাচিত হয়েছেন।