পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় মহাসড়কের পাশ থেকে জাহিদুল মোল্লা (৬০) নামের এক কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) সকালে পাবনার আতাইকুলার ডেমরা-আতাইকুলা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জাহিদুল মোল্লা সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট এলাকার মরহুম আবুল হোসেন মোল্লার ছেলে।

নিহতের চাচাত ভাই রফিকুল ইসলাম বলেন, গতকাল (মঙ্গলবার) বিকেলে কাঠের ব্যবসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে এসে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।