ফেনীতে জুলাই শহীদ মো: ওয়াসিম আকরামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত ‘জুলাই শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) ফেনীর রানীর হাটের টার্ফ জোনে ওয়ার্ল্ডক্লাস ইউনাইটেড ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে, শনিবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু টুর্নামেন্টের উদ্বোধন করেন।
সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী মানিক এবং জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম কায়সার এলিন ও ক্রীড়া সংগঠক ইমন উল হক।
এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত।
ফাইনাল ম্যাচে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল ১-০ গোলে সরকারি টেকনিক্যাল স্কুলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
আয়োজকরা বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো: ওয়াসিম আকরামের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।’