চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিমান বাহিনীর রাডার ষ্টেশনের এরিয়ায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাডার অফিসের হেলিকপ্টার নামার জায়গায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আনোয়ারা ফায়ার সার্ভিস, কেইপিজেড ফায়ার সার্ভিস ও রাডার অফিসের নিজস্ব ফায়ার সার্ভিসের মাধ্যমে সাড়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় আগুনে ওই স্থানে থাকা শুকনো পাতা পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো: ইউছুফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, সিগারেট কিংবা এ জাতীয় কোনো কিছু থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।