রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গুদামে আগুন লেগেছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো: শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাজারীবাগে একটি ট্যানারি গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।