বাংলাদেশ সুপ্রিম কোর্ট ১৪৪৬ হিজরি (২০২৫ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাস উপলক্ষে হাইকোর্ট বিভাগের জন্য কোর্ট ও অফিসের সময়সূচির পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর ররহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রমজান মাসে কোর্টের সময়সূচী হবে- রোববার হতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টা ১৫ মিনিট পর্যন্ত, এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

একইসাথে অফিস খোলার সময়সূচি হবে, রোববার হতে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে কোর্ট ও অফিস দুই বন্ধ থাকবে। সূত্র : বাসস