নারায়ণগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে খাবার ও পাঞ্জাবির কাপড় বিতরণ
বুধবার দুপুরে ফতুল্লার একটি মাদরাসায় ওই দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়।
স্থান
নারায়াণগঞ্জ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে আসায় তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় শুকরিয়া আদায় করে মাদরাসায় শিক্ষার্থীদের মধ্যে খাবারের আয়োজন ও এতিম শিশুদেরকে নতুন পাঞ্জাবি কাপড় বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লার অক্টোফিস এলাকার ওমর (রা:) নামে একটি মাদরাসায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সেক্রেটারি মশিউর রহমান রনি উদ্যোগে ওই দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাদরাসার মুহতামিম আবু সাঈদ জানান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থ হয়ে ফিরে আসা, তার দীর্ঘায়ু কামনা করে মাদরাসায় দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এটি খুবই একটি ভালো উদ্যোগ। আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের খাবার খাওয়ানো হয়েছে এবং ৮ জন সামর্থহীন এতিম মাদরাসা শিক্ষার্থীর মাঝে নতুন পাঞ্জাবির বিতরণ করা হয়েছে। রাজনীতিবিদদের মাধ্যমে এসব উদ্যোগ সত্যিই অনুকরণীয় ও দৃষ্টান্ত।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফিরে আসা, তার দীর্ঘায়ু ও তার পরিবারের সবার কল্যাণ কামনায় শুকরিয়া আদায় করে মাদরাসায় আয়োজনটির উদ্যোগ নেই।
দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জজ কোর্টের এ পি পি অ্যাডভোকেট আবুল কালাম, অন্ধ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক নুর এ ইয়াসিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা এনায়েত নগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান ও ৮নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনসহ প্রমুখ।