বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ফররুখ আহমদের ১০৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে কবির জীবন ও কর্মের ওপর আলোচনা ও কবির রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) আসরের নামাজের পর ঢাকার শাহ্জাহানপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৃজনশীল সাহিত্য সংগঠন ‘গানের কবি প্রাণের কবি নজরুল’ এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
ছড়াকার ফরিদ সাইদের সভাপতিত্বে ও কবি সৈয়দ নাজমুল আহসানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের আলোচকরা কবি ফররুখ আহমদকে মানবতার কবি ও গণমানুষের কবি উল্লেখ করেন। তারা কবি ফররুখ আহমদের অসাধারণ সৃষ্টিকর্ম পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার দাবি জানান এবং কবির জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী সারাদেশে সরকারিভাবে পালনের দাবি জানান।
আলোচনা ও দোয়ায় অংশ নেন কবি ফররুখ আহমদের ছেলে ওয়াহিদুজ্জামান বাচ্চু, ডা. ম আ আ মুক্তাদীর, কবি ও সম্পাদক তৌহিদুর রহমান, অ্যাডভোকেট কে এম আশরাফ, কবি গোলাম মোস্তফা তাপস, কবি হাসান আখতার, কবি গিয়াস হায়দার, কবি শেখ মোহাম্মদ নুরুজ্জামান, কবি মুজাহিদ হাসান, রিয়াদ মাহমুদ খান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কবি বেনজির আহমদ পরিবারের সদস্য আব্দুল করিম।