বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন আজ বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি ড. নিয়াজ আহমেদ খান।

এক শোকবার্তায় তিনি বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাফল্যে জাহানারা আবেদিনের অসাধারণ অবদান রয়েছে।

ড. নিয়াজ আহমেদ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সূত্র : বাসস