সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি, কবি ও কণ্ঠশিল্পী যাকিউল হক জাকী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৩১ মে) রাত ১০টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরহুমের প্রথম জানাজার নামাজ এদিন রাত ১টায় ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, ড. আব্দুল মান্নান, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল এবং মরহুমের ছেলে আবু নজম মুহাম্মদ জারিফ। পরিবারের ইচ্ছায় মহানগরী দক্ষিণের আমির জানাজার ইমামতি করেন।
রোববার (১ জুন) সকাল সাড়ে ৮টায় জন্মভূমি বগুড়ায় দ্বিতীয় জানাজা এবং সাড়ে ১০টায় পৈতৃক ভূমি জয়পুরহাটের আক্কেলপুরে তৃতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে দাফনের কথা রয়েছে।
কফিনের বহরে আছেন মহানগরীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, ড. আব্দুল মান্নান, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল, সহকারী সেক্রেটারি আল্লামা ইকবাল, এম এ তাওহিদ, আব্দুর রহমান, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আতাউর রহমান, আব্দুল জলিল এবং পরিবারের সদস্যরা।