দেশের ১০টি অঞ্চলের নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জারি করা সতর্কতা পূর্বাভাসে এ সঙ্কেত দেখানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ), ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।’
সূত্র : বাসস