বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। আজ মঙ্গলবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৫৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বায়ু দূষণের তালিকায় ২০৫ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি, যার স্কোর ২৪৮। ভারতের দিল্লি শহর ১৫৩ স্কোর নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কামপালা, যার স্কোর ১৪৭।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয় এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করে।
১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।