দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ১৬ জুন সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
শনিবার (১৪ জুন) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের পূর্বাভাস রয়েছে। সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।