ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
পূর্বাভাসে আরো জানানো হয়, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।