ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের ছয়টি নদীর পানি বিপৎসীমা অতিক্রমের আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, আগামী ৩০ ও ৩১ শে মে তারিখে ওই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হবে।
তখন ফেনীর মুহুরি, সিলেটের সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, উত্তরাঞ্চলের তিস্তা, হবিগঞ্জের খোয়াই, নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে এইসব নদীর পানি সমতল স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে।
সূত্র : বিবিসি