রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই, ফলে গরমের অনুভূতি আগের মতোই থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ শুক্রবার ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের মধ্যে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।