ব্র্যাক ব্যাংক ডেভেলপমেন্ট কাপ নারী হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুক্রবার তারা ৮-০ গোলে হারায় কিশোরগঞ্জ জেলাকে। এর আগে তৃতীয় স্থান নির্ধারনী খেলায় যশোর ৪-০ গোলে জয় পায় রাজশাহীর বিপক্ষে। ৩০ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বিকেএসপির অর্পিতা পাল। আর সেরা খেলোয়াড় হয়েছেন কিশোরগঞ্জের ফারদিয়া আক্তার রাত্রি।

ফাইনাল শেষে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ হকি ফেডারেশন সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান। ফাইনালে অর্পিতা ও আইরিন আক্তার রিয়া তিনটি করে গোল করেন। একটি করে গোল জকিয়া আফরোজ লিমা ও তন্নী খাতুনের।