২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচ খেলতে রিয়াল মাদ্রিদের দুই তরুণ তারকা ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোকে নিয়েই দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে ইনজুরির কারণে এবারো স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের।

ক্লাব ফুটবলের চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে আগামী ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১৩ অক্টোবর জাপানের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সেলেসাওরা।

আজ বৃহস্পতিবার ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে ফিরেছেন ভিনিসিউস ও রদ্রিগো। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। নতুন করে চোটে পড়ায় নেইমারও স্কোয়াডে নেই।

ঘোষিত ব্রাজিল স্কোয়াড- গোলরক্ষক: বেনটো, এদেরসন, হুগো সোসা ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগোর জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র